এবারের জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাই সেরা উপহার, শ্রাবন্তী
দি নিউজ লায়নঃ এবারের জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাই সেরা উপহার বলে জানালেন শ্রাবন্তী চট্টপাধ্যায়। গত শুক্রবার ছিল অভিনেত্রী শ্রাবন্তীর জন্মদিন। এবছরের জন্মদিনটা শ্যুটিং সেটেই কাটিয়েছেন অভিনেত্রী। শ্যুটিং সেরে পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবেই জন্মদিন সেলিব্রেট করেছেন তিনি।তবে অভিনেত্রী কি কি উপহার পেলেন তা জানতে উৎসুক ফ্যানেরা। কিন্তু সে কথা প্রথমে খোলসা না করলেও অবশেষে রবিবার ইনস্টাগ্রামে জানালেন তাঁর এবছরের সেরা উপহার সমন্ধে।
শ্রাবন্তী চট্টপাধ্যায়র (Srabanti Chatterjee) জন্মদিনে সোশাল মিডিয়ায় শুভেচ্ছো জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সোশাল মিডিয়ায় সেই শুভেচ্ছাপত্র পোস্ট করে অভিনেত্রী লেখেন, জন্মদিনে এটাই তাঁর সেরা উপহার।আর শ্রাবন্তীর এই পোস্ট থেকেই জল্পনা শুরু হয়ে যায় বিভিন্ন মহলে। তাহলে কি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা ভাবছেন শ্রাবন্তী!
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর চিঠিতে লেখা, ‘প্রিয় শ্রাবন্তী, শুভ জন্মদিনে আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আগামীতে আসুক আরও সাফল্য, আরও আনন্দ, এই শুভেচ্ছা রইল। পরিবারের সকলকে নিয়ে ভাল থেকো সুস্থ থেকো’।

Post a Comment